Posts

বিপুল অর্থপাচারে ‘সেভেন স্টার’ গ্রুপ

Image
  বিপুল অর্থপাচারে ‘সেভেন স্টার’ গ্রুপ বাংলাদেশ থেকে গত ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। এই তথ্য প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র কমিটি। এই বিপুল অঙ্কের টাকার একটি বড় অংশই বিদ্যুৎ খাতের। ক্যাপাসিটি চার্জের নামে নেওয়া এই টাকাই পাচার করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পেয়েছে দুদক। প্রাথমিক অনুসন্ধানে সংস্থাটি জানতে পারে, অর্থপাচারে ক্ষমতাচ্যুত সরকারের সাতজন ঊর্ধ্বতন ব্যক্তি সরাসরি জড়িত। এ ছাড়া বেসরকারি খাতে বিদ্যুৎকেন্দ্রের অনুমতি পাওয়া কম্পানিগুলোর প্রায় সব কটির মালিকই অর্থপাচারে জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। তথ্যানুসন্ধানে আরো জানা যায়, বিগত সরকারের সাত ভিআইপি অর্থপাচারের মূল হোতা হিসেবে অভিযোগ রয়েছে। এদের পরিচিতি ‘সেভেন স্টার’ গ্রুপ হিসেবে। এরা মিলেমিশে লুণ্ঠিত টাকা পাচার করে এখন নিরাপদে বিদেশে অবস্থান করছেন। এই সেভেন স্টার গ্রুপে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ #হাসিনা র ছোট বোন শেখ রেহানা, পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক মুখ্য সচিব ও এসডিজি...